পাগলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পাগলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

পাগলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
পাগলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় ব্যবসায়ী আলহাজ্ব নান্টুকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজারে আফসার করিম প্লাজার সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী উত্তম জানান, “আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম। দেখি আফসার করিম প্লাজার মালিক আলহাজ্ব নান্টু সাহেব পাশের এক দোকান থেকে ফল কিনছিলেন। এমন সময় তিনি গাড়িতে উঠতে গেলে দুইজন যুবক মোটরসাইকেল থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালায়। নান্টু সাহেব তৎক্ষণাৎ তার প্রাইভেট কারে উঠে দ্রুত ফতুল্লার দিকে চলে যান।”

ঘটনাস্থলে ব্যবসায়ীর গাড়ির কাচ ভাঙা অবস্থায় পাওয়া যায়। হামলার পর অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলে করে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

এ ঘটনার পর পাগলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..