পানি বাড়ছে মেঘনা শীতলক্ষ্যা ও ধলেশ্বরীতে
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পানি বাড়ছে মেঘনা শীতলক্ষ্যা ও ধলেশ্বরীতে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

পানি বাড়ছে মেঘনা শীতলক্ষ্যা ও ধলেশ্বরীতে

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
পানি বাড়ছে মেঘনা শীতলক্ষ্যা ও ধলেশ্বরীতে

সারাদেশে অতিবৃষ্টি ও বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় এর প্রভাব পরেছে নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে চলা নদীগুলোর উপরও। এর মধ্যে বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা নদীর পারি। এছাড়া বাড়ছে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর পানিও। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সুত্রে এই তথ্য পাওয়া গেছে।

তথ্য মতে, আইড়াইহাজার উপজেলার উপর দিয়ে বয়ে চলা মেঘনা নদীর অংশ বিপদ সিমার কাছাকাছি অবস্থান করছে। অবস্থা এমন থাকলে কাল পরশুর মধ্যে বিপদ সিমা অতিক্রম করতে পারে মেঘনা নদীর পানি। এছাড়া গত কয়েকদিনের তুলনায় নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। তবে, এখনো বিপদ সিমার অনেকটা নিচে রয়েছে এই দুই নদীর পারি।

জানা গেছে, বুধবার থেকে কুমিল্লা ও ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হতে থাকে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টিও অব্যাহত আছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটের সকাল ১০টার তথ্য অনুযায়ী, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ফেনীর মুহুরী নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..