পাসপোর্ট অফিসের কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পাসপোর্ট অফিসের কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

পাসপোর্ট অফিসের কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
পাসপোর্ট অফিসের কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৩ জুন) দুদকের চাঁদপুরে মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোঃ আকতারুল ইসলাম জানান, দুদক থেকে পাসপোর্টের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের কাছে সম্পদ বিবরণী জানতে চাওয়া হয়। সম্পদ বিবরণী পূরণ করে তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি দুদকে জমা দেন। সম্পদ বিবরণীতে ৩ লাখ ৮৫ হাজার ৪৯৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়াও মিথ্যা তথ্য দেওয়াসহ ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মোঃ মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তার পরস্পর যোগসাজশে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা তথ্য দিয়ে এবং জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..