পুলিশের সহযোগীতা পায়নি সাবেক সেনা কর্মকর্তা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পুলিশের সহযোগীতা পায়নি সাবেক সেনা কর্মকর্তা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

পুলিশের সহযোগীতা পায়নি সাবেক সেনা কর্মকর্তা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
পুলিশের সহযোগীতা পায়নি সাবেক সেনা কর্মকর্তা

নারায়ণগঞ্জে বাড়িওয়ালা কর্তৃক সাবেক সেনা সদস্য ও তার পরিবারকে হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এছাড়াও সাবেক সেনা সদস্যের ভাড়া বাসায় তালা ঝুলিয়ে রাখাসহ হুমকী প্রদানের কারণে গত ৮দিন যাবত পরিবার নিয়ে ঘর ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছে বলে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী সাবেক সেনা সদস্য।

শনিবার (৬ এপ্রিল) বিকালে এ নিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অবসর প্রাপ্ত সেনাবাহিনীর পরোয়ানা কর্মকতা মোহামম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী মাকসুদা আক্তার ও কন্যা আদিবা ফারহীন।

জানা গেছে, ফতুল্লা থানাধীণ মাসদাইর শেরে বাংলা সড়ক এলাকার বাড়ির মালিক আব্দুল মালেক, তার ছেলে রোমান এবং কন্যা মনিরা জামান মলির দায়ের করা একটি হয়রানিমূলক মিথ্যা মামলায় সদ্য জেল হাজতও ভোগ করেছেন সাবেক ওই সেনা সদস্য। গত ৩রা এপ্রিল ওই মামলায় জামিনে মুক্ত হয়েছেন তিনি। তবে এখোনো বাড়িওয়ালা পরিবারটির নির্যাতনে ঘর ছাড়া সাবেক সেনা সদস্যের পরিবার। এ নিয়ে গত ১৮ মার্চ ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেও পুলিশের পক্ষে কোনো সহযোগীতা পাননি বলেও তিনি যুক্ত করেন।

সাবেক সেনা সদস্য মোহাম্মদ আলী বাংলাদেশ সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। তার বিজেও নং: ১৮৯৬৬, ইউনিট এএসসি। দীর্ঘ ২৮ বছর তিনি কর্ম শেষে গত ২০১৩ সালে অবসর গ্রহন করেছেন। বর্তমানে অবসর ভাতা দিয়েই তিনি তার পরিবারের খরচ বহন করে আসছেন। ভুক্তভোগী সাবেক সেনা সদস্যের এখন দাবি সুষ্ঠু তদন্ত করে যেন বাড়িওয়ালা পরিবারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে মানবিক বিবেচনায় ঈদের আগে তার নিজ ভাড়া বাসায় প্রবেশ করিয়ে পরিবারসহ বসবাস করার সুযোগ করে দেয়া হয়।

তিনি আবেগাপ্লুত হয়ে আরো অভিযোগ করে বলেন, বাড়ির মালিক আব্দুল মালেক নিয়ম অনুযায়ী গত ৩ বছর বাসা ভাড়া নিয়ে যাচ্ছে। কিন্তু গত ৬ মাস ধরে তার ছেলে রোমান এবং আইনজীবী পরিচয়দানকারী মনিরা জামান মলি ভাড়া দাবি করছেন। তবে বাড়ির মালিক ছাড়া সাবেক সেনা সদস্য অন্য কাউকে ভাড়া দিতে অস্বীকার করলে তাকে নানাভাবে হুমকী দিতো বাড়িওয়ালার ছেলে ও কন্যা। এ নিয়ে ক্ষুব্দ থাকায় এক পর্যায়ে তারা সাবেক সেনা সদস্যকে এবং তার পরিবারের উপর হামলা চালায়। এমনকি সাবেক সেনা সদস্যের কন্যা আদিফা ফারহিনকে আঘাত করে তার দাঁত ভেঙ্গে ফেলে উল্টো থানায় আইনজীবী পেশার পরিচয়কে পুজি করে সাবেক সেনা সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করে তা দ্রুত মামলায় এজহারভুক্ত করানো হয়। একজন সাবেক সেনা সদস্য হিসেবে তিনি সম্মানের চিন্তা করে লজ্জায় বিষয়টি সমাধানে মিমাংসার চেষ্টা করলেও তা উপেক্ষিত করে তারা কৌশলে হেনস্তা করেছে। পরবর্তিতে সাবেক সেনা সদস্যের পরিবার অভিযোগ থাকলেও গত ৩১ মার্চ তালা ঝুলানোর ঘটনায় ফতুল্লা মডেল থানায় অবগত করতে গেলে পুলিশী কোনো সহযোগীতা পাননি বলে দাবী ভুক্তভোগীর।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..