পেঁয়াজ ব্যবসায়ীদের হুঁশিয়ার করলেন ডিসি মাহমুদুল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পেঁয়াজ ব্যবসায়ীদের হুঁশিয়ার করলেন ডিসি মাহমুদুল
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

পেঁয়াজ ব্যবসায়ীদের হুঁশিয়ার করলেন ডিসি মাহমুদুল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
পেঁয়াজ ব্যবসায়ীদের হুঁশিয়ার করলেন ডিসি মাহমুদুল

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের সাথে মতবিনিময় করেছেন শহরের পেঁয়াজের পাইকারি আড়তদার ও ব্যবসায়ীরা। রবিবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবস্যায়ীরা সাক্ষাৎ করেন।

বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে এনে পণ্য সাধারণ মানুষদের হাতের নাগালে আনার লক্ষে ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন জেলা প্রশাসক। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে দুটি নির্দেশনা দেন। নির্দেশনাগুলো হলো, যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রি করুন এবং পণ্য ক্রয় রশিদ বা ভাউচার সংরক্ষণ করুন।

বেশি দামে পণ্য বিক্রি করে বাজারকে কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে এবং ভাউচার সংরক্ষণ না করলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ার করেন তিনি।

বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মো. সেলিমুজ্জামান জানান, জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন পেঁয়াজের আড়তদাররা। এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রি ও পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণের কথা বলেন। তার এ নির্দেশনায় ব্যবসায়ী ও আড়তদাররা সমর্থণ জানান। সেই সাথে যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রি করার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলগমগীর হুসাইন, বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..