জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নেতৃত্বে পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল জনসভায় যোগদান করেছেন।
বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পুলিশ রহমান গার্মেন্টর সংলগ্ন মসজিদের সামনে হতে এক বিশাল মিছিল নিয়ে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি সভাপতি মীর সোহেল আলীর নেতৃত্বে নেতাকর্মীরা একেএম শামসুজ্জোহা ষ্টেডিয়ামের জনসভায় যোগদান করেন।
মিছিল পুর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্য জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি সভাপতি মীর সোহেল আলীর নেতৃত্বে বলেন, মানবতার মা এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্যতম কর্ণধার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ যাত্রা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নৌকা প্রতিকে ভোট দিতে হবে। পাশাপাশি নারায়ণঞ্জ ৪ আসনের উন্নয়নের রুপকার সাংসদ শামীম ওসমানের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে তাকে নির্বাচিত করতে হবে।
তিনি আরও বলেন, ৭ তারিখের নির্বাচন বানচালের অনেক ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা মুজিব রনাঙ্গনের অকুতোভয় সৈনিকরা বাংলার জমিনে বেচেঁ থাকাবস্থায় তা হতে দেবনা। আমরা সাংসদ শামীম ওসমানের আদর্শের সৈনিক। আগামী ৭ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ নির্বাচনের মাধ্যমেই আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেকে জয়লাভ করাবো ইনশাআল্লাহ।
আপনার মন্তব্য প্রদান করুন...