প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদকের ৬৯তম জন্মদিন পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদকের ৬৯তম জন্মদিন পালন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদকের ৬৯তম জন্মদিন পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদকের ৬৯তম জন্মদিন পালন

প্রবীণ শিক্ষক, সাংবাদিক ও কবি রণজিৎ মোদকের ৬৯ তম জন্মদিন পালন করলো রৌদ্রছায়া প্রকাশ। বৃহস্পতিবার ৪ জুলাই শহরের মিশনপাড়ার ভিক্টোরি কেক লেন হলরুমে কেক কাটার মধ্য দিয়ে এ প্রবীণ সাংবাদিকের জন্মদিন পালন করা হয়। এসময় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত সকলে।

এসময় বক্তারা রণজিৎ মোদকের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন এবং তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি যেমনি একজন প্রকৃত শিক্ষক, তেমনি একজন বিচক্ষণ সাংবাদিক। এছাড়াও সবাই বলেন যে, তাদের দেখায় তিনি একজন সফল ও স্বার্থক মানুষ। সবাই তার ভূয়সী প্রশংসা করে ভবিষ্যত সফলতা ও সুন্দর জীবন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, রৌদ্রছায়া প্রকাশের কর্ণধার কবি ও গল্পকার আহমেদ রউফ, লেখক মিজান মিলকী, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, ডা. বশির আহম্মেদ তুষার, বদরুল আলম, মোঃ শাহ-আলম, এস এম জাকারিয়া, সাংবাদিক মোঃ মিঠুন মিয়া, ফরিদা ইয়াসমিন সুমনা, পল্লবী প্রত্যাশা, মোঃ মোশারফ হোসেন, সাংবাদিক রাকিব চৌধুরী শিশির ও মিজান ফরাজী প্রমুখ।

উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক ও কবি রণজিৎ মোদক ১৯৫৫ সালের ৪ জুলাই টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার নারান্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নারান্দিয়া টিআরকেএন হাইস্কুলে ও কাগমারী মোহাম্মদ আলী কলেজে লেখাপড়া করেছেন। পরে তিনি ঢাকা জেলার কেরাণীগঞ্জের পারজোয়ার ব্রাহ্মনগাঁও উচ্চ বিদ্যালয়ে ১৯৭৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি ৮০’র দশক থেকে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। তিনি এপর্যন্ত ৭টি গ্রন্থ প্রকাশ করেছেন। এছাড়াও ‘শিউলী’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন তিনি। তাছাড়া ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তার অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..