প্রয়োজনে ফেল করো তবুও নকল করো না : পাপ্পা গাজী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রয়োজনে ফেল করো তবুও নকল করো না : পাপ্পা গাজী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

প্রয়োজনে ফেল করো তবুও নকল করো না : পাপ্পা গাজী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
প্রয়োজনে ফেল করো তবুও নকল করো না : পাপ্পা গাজী

জীবনের কোন পর্যায়েই নকল না করার আহ্বান জানিয়েছেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মূর্তজা পাপ্পা।

সোমবার (৪ মার্চ) বিকেলে রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজ ও কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এই আহ্বান জানান।

পাপ্পা গাজী বলেন, যে কোন বাঁধা অতিক্রম করতে সাহস ও পরিশ্রমের প্রয়োজন হয়। আমরা যখন নিজের যোগ্যতায় ছোট ছোট বাঁধা অতিক্রম করি তখন আত্মবিশ্বাস তৈরি হয়৷ এই আত্মবিশ্বাস জীবনের বড় বাঁধাগুলো অতিক্রম করতে সাহায্য করে। কিন্তু পরিশ্রম না করে নকল করে পাশ করার অর্থ হলো নিজের কাছে নিজে হেরে যাওয়া। স্কুলের পরীক্ষায় নকল করে পাশ করা গেলেও জীবনের পরীক্ষায় কিন্তু নকল করার উপায় থাকে না। ফলে আমাদের উচিত জীবনের শুরু থেকেই সাহস ও পরিশ্রমকে আঁকড়ে ধরা, নকলকে না বলা। নকল করে পাশ করার চেয়ে নকল না করে ফেল করা ভালো। তোমরা প্রয়োজনে ফেল করো তবুও নকল করো না।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভুলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খান এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাপ্পা গাজী বলেন, তোমরা আগামীর বাংলাদেশ। জীবনে সফল হতে হলে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। মানবিক মানুষ হতে হবে। শুধু মানবিক মানুষ হলেই চলবে না, মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন ও ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে যাবার আগে মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার না করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। বলেন, পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে, বই পড়তে হবে, স্কুল কলেজে, পাড়ায় মহল্লায় পাঠাগার গড়ে তুলতে হবে।

এসময়, শিক্ষাপ্রতিষ্ঠানের সব অনুষ্ঠানে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার আহ্বান জানান পাপ্পা গাজী।

ইউএনও তাঁর বক্তব্যে বলেন, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির সঙ্গে খাপ খায়িয়ে নিজের দেশকে যেন নেতৃত্ব দিতো পারো সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। পড়াপোশার পাশাপাশি গান গাইতে হবে, আবৃত্তি করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। শিক্ষক ও অভিভাবকদের কথা শুনতে হবে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করতে চাও, কি হতে চাও। জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে, সে অনুযায়ী পরিশ্রম করতে হবে।

শিক্ষার্থীদের বই পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বই মানুষকে ভাবতে শেখায়, দেখতে শেখায়। এই পৃথিবীর সব মনিষীদের জীবন জানতে হবে, নিজের দেশ ও পৃথিবীর ইতিহাস জানতে হবে। সেই মনিষীদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে।

তার আগে সকালে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার নবকিশলয় হাইস্কুল এন্ড গার্লস কলেজ এবং মর্তুজাবাদ ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..