প্রশংসায় ভাসছেন সাংবাদিক সীমান্ত প্রধান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রশংসায় ভাসছেন সাংবাদিক সীমান্ত প্রধান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

প্রশংসায় ভাসছেন সাংবাদিক সীমান্ত প্রধান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
প্রশংসায় ভাসছেন সাংবাদিক সীমান্ত প্রধান

স্বৈরাচার আওয়ামীলীগের দোসর হিসেবে পরিচিতি বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম মঞ্চে উপস্থিত থাকায় সম্মাননা না নেয়ায় প্রশংসায় ভাসছেন অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ টুডে’র সম্পাদক সীমান্ত প্রধান। অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জের ১৪ বছর পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই আগস্টে নারায়ণগঞ্জের আহত সাংবাদিক ও আওয়ামীলীগ সরকারের আমলে বন্ধ করে দেয়া নারায়ণগঞ্জের চারটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের সম্মননা অনুষ্ঠানে আয়োজন করে। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা দেয়ার জন্য মঞ্চে ডাকা হয় নারায়ণগঞ্জ টুডে’র সম্পাদক সীমান্ত প্রধানকে।

এসময় সম্মননা না নিয়ে সীমান্ত প্রধান বলেন, জুলাই আগস্টে যখন আন্দোলন চলছিল তখন শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি বলেছিলেন তান্ডব চলছে এবং আন্দোলন কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই ব্যক্তি যখন এই মঞ্চে উপস্থিত থাকেন সেখানে আমি এই সম্মামনা নিতে পারবো না। তার বিচার যতদিন পর্যন্ত না হবে আমি ততদিন পর্যন্ত তাকে বয়কট করবো। এসময় নিউজ নারায়ণগঞ্জের প্রতি ক্ষমা প্রার্থনা করেন সীমান্ত প্রধান।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ২০২৪ সালের ২২ জুলাই সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে (তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সাথে বৈঠকে বিকেএমইএ’র সভাপতি মো হাতেম বলেছিলেন, “যে তা-ব আমরা গত কয়েক দিনে দেখেছি, আমরা আশা করব, সরকারের গোয়েন্দা সংস্থাসহ অন্য যারা আছেন, তারা উদযাঘটন করবেন এবং আইনের আওতায় আনবেন।“ব্যবসায়ী সমাজ আপনার (শেখ হাসিনা) পাশে ছিল, থাকবে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..