প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসির কাছে টাকা দাবি, প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার ট্যাক্সি মালিকদের পাশে এড. টিপু : প্রতিবাদ সভায় মনির ফতুল্লায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার আল আমিন আপনাদের সন্তান, দায়িত্বও আপনারদের : ফতুল্লাবাসীকে হাসনাত সড়ক বন্ধ করে মনির কাসেমীর সভা, জনগণের ভোগান্তি ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান এমপি প্রার্থী ইসমাইল সিরাজীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার ধানের শীষ বনাম ‘বিদ্রোহী’ আতঙ্ক : চাপের মুখে জোট প্রার্থী ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি

প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৩ জুন) ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. শহিদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা মুশফিকুল আলম, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান সরকার।

এদিন দুদকের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, নারায়ণগঞ্জ শাখা প্রধান কার্যালয়ের কতিপয় বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪৩টি সন্দেহভাজন তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুরপূর্বক আত্মসাতসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারায় অপরাধ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের অনুসন্ধানকারী টিম গঠন করা হয়েছে।

গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট নিগ্রোজ ব্যক্তিরা অর্থপাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন। এ কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..