প্রেমিকাকে ধর্ষণের পর খুন, প্রেমিকের যাবজ্জীবন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রেমিকাকে ধর্ষণের পর খুন, প্রেমিকের যাবজ্জীবন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রেমিকাকে ধর্ষণের পর খুন, প্রেমিকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
প্রেমিকাকে ধর্ষণের পর খুন, প্রেমিকের যাবজ্জীবন

আড়াইহাজার উপজেলায় প্রেমিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে আসামীর উপস্থিতিতে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল।

একইসাথে খুনের পর লাশ গুম করার অপরাধে ওই আসামীকে ৭ বছরের কারাদ- দেওয়া হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান।

আসামি ইউনুস আলী (২৭) ওই উপজেলার আব্দুল ওহাবের ছেলে।

মামলার নথিসূত্রে জানা যায়, নিহত ফাতেমা (২১) উপজেলার মানিকপুর গ্রামে তাঁর নানি বাড়িতে থাকতেন। সেখানে পরিচয় হয় ইউনুসের সাথে। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। এক সময় বিয়ের জন্য তাকে চাপ দেয় ফাতেমা। ২০২০ সালের ১০ আগস্ট বিকেলে ইউনুস ফাতেমাকে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর তার গলাটিপে হত্যা করে লাশ মাটিতে পুতে রাখে। চারদিন পর লাশ উদ্ধার হলে এই ঘটনায় আড়াইহাজার থানায় মামলা করে নিহতের পরিবার।

এই মামলার বিচার কার্যক্রম শেষে বাদী ও তদন্তকারী কর্মকর্তাসহ ১২ জনের সাক্ষ্যের ভিত্তিতে রায় ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..