ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অবন্তী কালার টেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার বিসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।

তিনি বলেন, অবন্তী কালার টেক্স লিমিটেড নামের এ প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানা পরিচালনা করার অভিযোগে এ অভিযান পরিচালনা করে। অভিযানে অবন্তী কালার টেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আরএমএস এর সরঞ্জামদি জব্দ করা হয় ও ২ লক্ষ টাকা জরিমানা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, প্রকৌ. মুহাম্মদ মশিউর রহমান, ব্যবস্থাপক (জোবিঅ-ফতুল্লা), প্রকৌ. মোস্তাক মাসুদ ইমরান, ব্যবস্থাপক (জোবিঅ-ফতুল্লা), প্রকৌ সৈয়দ আবু সুফিয়ান, ব্যবস্থাপক (ইএসএস-নারায়ণগঞ্জ), প্রকৌ তাইফুর রহমান, ব্যবস্থাপক (মিটারিং এন্ড ভিজিল্যান্স-নারায়ণগঞ্জ) সহ আবিবি-নারায়ণগঞ্জের অনান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..