ফতুল্লায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
ফতুল্লায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শ্রী মাখন চন্দ্র সরকারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কুতুবপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগন। সোমবার ফতুল্লা থানার সাইনবোর্ড পাসপোর্ট অফিসস্থ ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে আব্দুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন এই মাখন চন্দ্র সরকার একজন ভূমিদস্যু সন্ত্রাসী ও চাঁদাবাজ, নিজেকে সংখ্যালঘু পরিচয় দিয়ে এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে।

মাখনের বিরুদ্ধে রয়েছে ফতুল্লা থানায় ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যলয়ে প্রাই অর্থ শতাধিক অভিযোগ, রয়েছে মামলার পাহাড়, মানববন্ধনে অনেক বক্তারাই বলেন মাখন এর কাছ থেকে হিন্দুরাই রক্ষা পায়নি।

রনজিৎ,জিতেন বাবু নামের হিন্দু সম্প্রদায় বলেন আমরা হিন্দু সম্প্রদায় তারপর আমরা মাখনের কাছ থেকে হয়েছি হামলা মামলার শিকার, মাখন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে, এলাকায় রাম রাজত্ব কায়েম করেছে। আমাদের জায়গা জমি সহ চারটি দোকান দখল করে ১২ বছর ধরে তার থকে টাকা উত্তোলন করে খাচ্ছে এই মাখন সরকার।

মাখন আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে, প্রভাব বিস্তার করে এলাকায় গড়ে তুলেছে অপরাধ জগতের সাম্রাজ্য, তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে তিনি মিথ্যা মামলা হামলা সহ নানাভাবে হয়রানি করতো।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্ররা সাইনবোর্ড এলাকায় আন্দোলন সংগ্রাম করছিল, তাদেরকে মাখন ও তাদের লোকজন লাঠি সোটা নিয়ে দাওয়া পাল্টা ধোয়া দেয়। এতে করে অনেক ছাত্ররাই আহত হন।

তাছাড়া ৫ই মে হেফাজত ইসলামের শাপলা চত্বরের ঘটনায় অর্থের যোগান দাতা হিসেবেও মাখন চন্দ্র সরকার কে আঁকিত করেছেন এলাকাবাসী। মাদক ব্যবসায়ী শ্রেষ্ঠ দাতা হিসেবে মাখন এর রয়েছে বেশ নাম ডাক।

মানববন্ধনে সকল মানুষের একটাই দাবি সংখ্যালঘুর নামে মাখন চন্দ্র সরকার যে সন্ত্রাসী চাঁদাবাজী ভূমিদস্যুতা করেছে তা ঢাকার জন্যই নিজেকে চিনি সংখ্যালঘু হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন।

অচিরে এই সন্ত্রাসী মাখনকে গ্রেফতার করে তাকে বিচারের দাবি জানায়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন পায়েল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, আলমগীর হোসেন রনি সহ-সভাপতি বৃহত্তর সাইনবোর্ড ব্যবসায়ী সমিতি, জামান মিজি, কাদের মুন্সি, নাসির মুক্তি, রনজিত, বাতেন বাবু,জহিরুল ইসলাম মাসুম, নূর হোসেন ও সাইফুল ইসলাম নাদিম সহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..