ফতুল্লায় আওলাদ গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় আওলাদ গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় আওলাদ গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
ফতুল্লায় আওলাদ গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

নারায়ণগঞ্জ সদর উপজেলার চর বক্তাবলী এলাকার একাধিক মামলার আসামী আওলাদ হোসেন সহ তার সহযোগীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাকিয়া সুলতানা নামে এক গৃহবধু।

লিখিত অভিযোগটি নিম্নে তুলে ধরা হলো- জাকিয়া সুলতানা (৩০), স্বামী- হাজী জাকির হোসেন, সাং-উত্তর গোপালনগর, চর বক্তাবলী, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। থানায় হাজির হইয়া বিবাদী আওলাদ হোসেন, পিতা-মৃত মালেক, সাং- চর বক্তাবলী, মোতালিব খাঁ, পিতা-মৃত জমির খাঁ, সাং- সিপাহিপাড়া, প্রভারনগর, দিল মোহাম্মাদ পিতা-হামিদ আলী, সাং হাজীপাড়া চর বক্তাবলী, ও দেলোয়ার মেসি , পিতা- হোসেন, সাং- প্রতাবনগর, বক্তাবলী, মন্নাফ খা, পিতা-মৃত জমির খাঁ, সাং- সিপাহিপাড়া, প্রতাবনগর, মনির হোসেন , পিতা-হামিদ আলী, সাং- হাজীপাড়া চর বক্তাবলী, সোহরাব উদ্দিন , পিতা-জালাল বেপারী, সমন পিতা- হাসন বেপারী, মিন্টু পিতা- গিয়াস উদ্দিন,ইয়াছিন রুবেল উভয় পিতা-অজ্ঞাত মামুন , পিতা-মৃত ফকির চান, টিপু পিতা-রহম আলী, সর্ব সাং- চর বক্তাবলী, সর্ব থানা ফতুল্লা, কলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নাম। ১৫/২০ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে বিগত ০৫/০৫/২০২০ তারিখ রাত্রে ১ ও ২নং বিবাদী সহ তাহার সহযোগীদের কর্তৃক আমার ছোট ভাই অন্তু খুন হয়। এই সংক্রান্তে আমার পিতা জাকির হোসেন (৫২) বাদী হইয়া ১ ও ২নং বিধানী সহ তাহার সহযোগীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানার মামলা নং- ২৩, তারিখ-১০/০১/২০২২ ইং, ধারা-৩০২/৩৪ সঃ বিঃ দায়ের করে। আমার পিতা উক্ত মামলাটি পরিচালনা করাকালীন বিবাদীরা বিভিন্ন সময় আমার পিতাকে মামলা উঠাইয়া নেওয়ার জন্য চাপ সৃষ্টি করিয়া আসিতেছিল। এক পর্যায়ে ইং-১৬/১০/২০২২ তারিখ হইতে ইং-১৯/১০/২০২২ তারিখের মধ্যে আওলাদ হোসেন গং আমার পিতাকে অপহরণ পূর্বক নির্মম ভাবে হত্যা করে। এই সংক্রান্তে আমার মা খোরশেদা বেগম (৪৪) বাদী হইয়া বন্দর থানার মামলা নং-২৯, তারিখ-২১/১০/২০২২ হং, ধারা- ৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করে। উক্ত মামলাটি বর্তমানে র‍্যাব-১১ এর নিকট তদন্তাধীন আছে। আমার স্বামী হাজী জাকির হোসেন (৪০) সোহরাব (৫০) গংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানার মামলা নং-২৫, তারিখ-১৩/০২/২০২১ ইং, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৩৭৯/৩২৪/৩৪২/৩৬৫/৩৮৬/৫০৬(7) পেনাল কোড দায়ের করে। আমার স্বামী আমার ভাই অন্তু হত্যা মামলা ও পিতা হত্যা মামলা ০২টি পরিচালনায় সহায়তা করায় এবং গ্রাম্য দলাদলির কারণে উল্লেখিত বিবাদীগণ আমার স্বামীর দায়েরকৃত মামলা সহ উল্লেখিত মামলা উঠাইয়া নেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করিয়া আমার স্বামীকে মারপিট করা সহ বাড়ী ঘরে হামলা করিয়া এলাকা ছাড়া করিবে মর্মে হুমকি দিয়া আসিতেছিল। ইং-২৫/০৩/২০২৪ তারিখে বিবাদীরা আমার স্বামীর বাড়ীতে আসিয়া আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাইয়া ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়া যায় এবং আমার স্বামীকে এই মর্মে হুমকি দেয় যে, আমার স্বামী যদি এলাকায় আসে তাহা হইলে আমার স্বামীকে জীবনে শেষ করিয়া ফেলিবে। উক্ত বিষয়ে আমি বাদী এইয়া ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করি, যাহার জিডি নং- ২০০৫/২৪, তারিখ-২৮/০৩/২০২৪ ইং এবং আমার স্বামীও বিবাদীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বিবাদীদের হুমকিতে আমার স্বামী বিগত ২৫/০৩/২০২৪ তারিখ হইতে এলাকার বাহিরে অবস্থান করিতেছে। আমি ও আমার স্বামী বিবাদীদের বিরুদ্ধে থানায় জিডি এবং অভিযোগ দায়ের করার কারণে বিবাদীরা আমাদের প্রতি ক্ষিপ্ত হইয়া গত ইং-০১/০৪/২০২৪ তারিখ বিকালে বিবাদী আওলাদ হোসেন গং অন্যান্য বিবাদীদেরকে নিয় জাজিরা এলাকায় মিটিং করিয়া আমার স্বামী হাজী জাকির হোসেন এবং আমার পিতার বাড়ীতে হামলা ও মারপিট করার পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় ইং-০৩/০৪/২০২৪ তারিখ সকাল অনুমান- ১১.১৫ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগণ সহ কতিপয় লোকজন আমার স্বামী ও আমার পরিবারের বিরুদ্ধে এলাকায় মানববন্ধন করিয়া বিবাদীরা প্রত্যেকে হাতে চাপাতি, ছোরা, চাকু, লোহার রড, হাতুড়ি, টেটা, বল্লব, লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র সঙ্গে সজ্জিত বে-আইনী জনতাবদ্ধে অনাধিকারে ফতুল্লা থানাধীন চর বক্তাবলীই আমার পিতার বাড়ীর ভিতরে প্রবেশ করিয়া বাড়ীতে কাউকে না পাইয়া ১ ও ৩নং বিবাদীদ্বয়ের হুকুমে সকল বিবাদীগণ আমার পিতার বাড়ী ঘর ভাংচুর করিয়া অনুমান- ৫০/৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং বিবাদীরা আমার পিতার বাড়ীতে থাকা রান্না ঘরের গ্যাস সিলিন্ডার সহ আনুষাঙ্গিক জিনিসপত্র, যাহার মূল্য অনুমান- ২০/৩০ হাজার টাকার মালামাল চুরি করিয়া নিয়া যায় এবং বিবাদীরা চলিয়া যাওয়ার সময় আমার স্বামীর নাম ধরিয়া এই মর্মে হুমকি দিয়া বলে যে, আমরা যদি বিবাদীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা উঠাইয়া না নেই কিংবা বিবাদীদেরকে ২০ লক্ষ টাকা চাঁদা না দেই তাহা হইলে আমার স্বামীকে সহ আমাদেরকে জীবনে শেষ করিয়া ফেলিবে।

উল্লিখিত ঘটনা মর্মে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন জাকিয়া সুলতানা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..