ফতুল্লায় ইউপি সদস্যসহ ৩জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ইউপি সদস্যসহ ৩জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় ইউপি সদস্যসহ ৩জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
ফতুল্লায় ইউপি সদস্যসহ ৩জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

ফতুল্লার বক্তাবলীতে জমি সংক্রান্তের জের ধরে ইউপি সদস্যসহ অপর দুজনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় রবিবার (৬ অক্টোবর) সারাদিন অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বক্তাবলী এলাকার কনকর্ড পেট্রোল পাম্পের মালিক বাদল ও তার ম্যানেজার জসিম।

সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আহতরা হলো বক্তাবলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুর রশীদ (৪২), তার ভগ্নিপতি সবুজ (৪৩) ও সহোযোগী আলমগীর (৪০)।

স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র মতে, হামলার নেতৃত্বদানকারী বাদল ও হামলার শিকার আব্দুর রশিদ আপন মামা-ভাগিনা। জমি সংক্রান্তের জের ধরে শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে পূর্ব থেকে অবস্থানরত বাদল ও তার বহিরাগত লোকজন দেশীয় তৈরি অস্ত্র-সস্ত্র নিয়ে রশিদসহ ৩জনকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় রণক্ষেত্রে পরিণত হয় বক্তাবলী ফেরীঘাট এলাকা। পরে আহত ৩জনকে পাম্পের ভেতরে আটকে রাখে বাদল ও তার লোকজন। খবর পেয়ে বেলা সাড়ে ১২টায় ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত ২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হামলার শিকার ইউপি সদস্য আব্দুর রশীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, পারিবারিক জমিজমার দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংবাদ পেয়ে তিনি ফোর্স নিয়ে বেলা সাড়ে ১১ দিকে ঘটনাস্থলে গিয়ে আব্দুর রশীদ, তার ভগ্নিপতি সবুজ ও আলমগীর নামের তিনজনকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়।

পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..