ফতুল্লায় ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
ফতুল্লায় ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জাতীয় ইমাম সমাজ ফতুল্লা থানা শাখার উদ্যোগে ভারতীয় জঙ্গি সংগঠন ‘ইসকন’ কে নিষিদ্ধ করা, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকান্ডের বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুম্মা বাংলাদেশ জাতীয় ইমাম সমাজ ফতুল্লা থানা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হিন্দুত্ববাদী জঙ্গি সঙ্গঠন ‘ইসকন’ কর্তৃক মুসলিম আইনজীবি হত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফতুল্লায় শত শত তাওহীদি ছাত্র-জনতা, ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ জনগণ সমবেত হন। পরে বিক্ষোভ মিছিলটি ফতুল্লার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চবটি মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমাজ ফতুল্লা থানা শাখার সভাপতি মুফতি আবু বকর সিদ্দিক।

এ সময় বক্তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার,বাংলাদেশ থেকে দ্রুত ইসকন নিষিদ্ধ করা ও হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। বক্তারা আরোও বলেন, আমরা ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইসকনের নামে ভারতীয় আগ্রাসনকারীরা আমাদের দেশে সাম্প্র্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। তাই সরকারের কাছে ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এসময় অন্যান্য আলেম-ওলামারাও সমাবেশে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..