ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি, আটক ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি, আটক ১
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি, আটক ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি, আটক ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি করে পালানোর সময় আঃ মান্নান মুন্সি নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে শ্রমিকরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোররাতে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে নোঙ্গর করা অবস্থায় এমভি সিক্স সিস্টার-২ জাহাজে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আঃ মান্নান মুন্সি (৩০) পটুয়াখালী জেলার বাউফল থানার ধরাবান্দা গ্রামের রশিদ মুন্সির ছেলে।

এমভি সিক্স সিস্টার-২ জাহাজে ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, ২৩ ডিসেম্বর চিটাগাং হতে কয়লা ভর্তি করে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে এমভি সিক্স সিস্টার-২ জাহাজ রওনা দেয়। জাহাজে ছিলেন চালক রবিউল, মাষ্টার মাসুদ রানা, ষ্টাফ দেলোয়ার হোসেন, বায়েজিদ, সাব্বির মোল্লা, সাজ্জাদ হোসেন, রোমান, মিলন মোল্লা ও শফিকুল ইসলাম।

৩০ ডিসেম্বর সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে জাহাজ আসলে এখানেই কয়লা আনলোড করার জন্য নোঙ্গর করা হয়। ৩১ ডিসেম্বর মঙ্গলবার ভোর রাতে ইঞ্জিন চালিত ট্রলার যোগে ৫/৬ জন অস্ত্রধারী ডাকাত জাহাজে হামলা চালায়। এসময় তারা জাহাজে অবস্থানরত সকলের কাছ থেকে নগদ টাকা মোবাইল সহ একলাখ সাত হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ার সময় কয়েকজন ষ্টাফকে কুপিয়ে জখম করে। তখন ডাক চিৎকারে আশপাশের জাহাজের শ্রমিকরা ধাওয়া করলে ডাকাত মান্নান মুন্সি আটক হয় অন্যরা পালিয়ে যায়।

ফতুল্লা বক্তাবলী নৌ-ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান জানান, পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..