ফতুল্লায় কলেজ ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় কলেজ ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লায় কলেজ ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ফতুল্লায় কলেজ ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজ ছাত্রীকে (১৭) ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামী তামিম আহম্মেদ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) ভোর রাতে তাকে জেলার বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মঙ্গলবার (১৪ মে) দুপুরে ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে তামিমকে আসামী করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত তামিম আহম্মেদ কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুরের খালেক সরকারের পুত্র।

মামলায় কলেজ ছাত্রী অভিযোগ করেন, অভিযুক্ত যুবকের সাথে নারায়ণগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ুয়া তরুণী ফতুল্লার ভূইগড়ে একই এলাকায় ভাড়ায় বসবাস করে আসছিলো। কলেজে যাতায়াতের পথে অভিযুক্ত যুবক প্রায় সময় বাদীকে প্রেমের প্রস্তাব দিতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে। বাদীকে নিয়ে প্রায় সময় বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে বিয়ে করার কথা বলে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। বিয়ে করার কথা বললে শুধু সময় কালক্ষেপন করতো। সর্বশেষ ২৭ এপ্রিল বাদীর পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর দুইটার দিকে অভিযুক্ত বাদীর বাসায় ধর্ষণ করে। পরবর্তীতে বাদী বিয়ের কথা বললে অভিযুক্ত আসামী বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জুয়েল জানান, অভিযুক্ত আসামী তামিমকে বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..