ফতুল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
ফতুল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পূজা মন্ডপের সামনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষরা শান্ত (১৬) নামে এক কিশোরের পিঠে ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

স্থানীয়রা শান্তকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত দশটায় সদর উপজেলার ফতুল্লা থানার পিলকুনি এলাকায় হিন্দুপাড়া রাম মন্দিরে শারদীয় দূর্গা পূজা মন্ডপের সামনে খালি জায়গায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পরে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ধটনায় এলাকায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। তবে কি কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তাৎক্ষনিক তা জানা যায়নি। আহত শান্ত পিলকুনি এলাকার মো. জনির ছেলে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জহিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।

পিলকুনি হিন্দুপাড়া রাম মন্দিরের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দশটায় পূজা মন্ডপের সামনে ও পেছনে খালি জায়গায় বহিরাগত বেশ কিছু কিশোর বয়সের ছেলে নাচানাচি ও হৈ হুল্লোড় করছিলো।

এ সময় তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে তুমুল বাকবিতন্ডতা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় এক গ্রপের সদস্যরা প্রতিপক্ষ গ্রুপের শান্ত নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ধটনায় এলাকায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জড়িতদের চিন্থিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..