ফতুল্লায় কোরআনের পাখিদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় কোরআনের পাখিদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় কোরআনের পাখিদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
ফতুল্লায় কোরআনের পাখিদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

অনলাইন নিউজ পোর্টাল ফোকাস নিউজ বিডি ও জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় পঞ্চবটি বনানী সিনেমা হল মার্কেটে ফোকাস নিউজ এজেন্সী কার্যালয়ে এ ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের প্রকাশক ও সম্পাদক এম শহীদুল্লাহ রাসেলের সভাপতিত্বে এবং দৈনিক অগ্রবানী প্রতিদিন পত্রিকার সিঃ স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় উক্ত ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এআর কুতুবে আলম, যুবলীগ নেতা রিপন খন্দকার ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন, অত্র প্রতিষ্ঠান থেকে গত বছরেও এ ধরনের মহৎ আয়োজন করা হয়েছিলো। আমি ধন্যবাদ জানাই রিপন ও রাসেল ওদের দুইভাইকে। ওদের ব্যতিক্রমধর্মী আয়োজন আমাকে মুগ্ধ করেছে। একটি আয়োজন শুরুকে ছোট আকারেই হয় এবং তা ধীরে ধীরে বড় পরিসরে হতে থাকে। তোমরাও একদিন বড় আকারে এ ধরনের আয়োজন করবে সেই দোয়া ও সহযোগিতা সবসময় থাকবে আমার পক্ষ থেকে।

সামনে থাকা কোরআনের পাখিদেরকে (হাফেজ) তিনি বলেন,আমাদেরকে জান্নাতের নেয়ার আয়োজন তোমাদের হাতে। তোমরাই আগামীর ভবিষ্যত। তোমরা আগামীতে বিশ্বজয়ী হাফেজ হবে এটা কামনা করি। অনুষ্ঠানের আয়োজসহ আমাদের সকলের জন্য দোয়া করবে যেন আগামীতেও তোমাদের পাশে দাঁড়াতে পারি।

বিশেষ অতিথি ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু বলেন, সত্যিই একটি অসাধারন আয়োজন করেছে। আমি গতবারও এখানে এসেছিলাম এ রকম একটি আয়োজনে। এবারও আসলাম। ধন্যবাদ জানাই আয়োজকদের। ভবিষ্যতেও যেন এ ধরনের আয়োজন অব্যাহত থাকে সে দোয়া করি।

অনুষ্ঠানের সভাপতি জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের প্রকাশক ও সম্পাদক এম শহীদুল্লাহ রাসেল বলেন, ধন্যবাদ জানাই ছোটভাইকে। গত বছরের ন্যায় এবারও কোরআনের পাখিদের মাঝে ঈদ বস্ত্র বিতরনের আয়োজনের জন্য। এ মহৎকাজে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আগামীতেও যেন আরও বড় পরিসরে আয়োজন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নিউজ প্রতিদিন ডট নেটের সম্পাদক মোঃ আবুল কালাম, জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের সহ-সম্পাদিকা অনুপমা সরদার মনিকা, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফিক ও ফতুল্লা প্রেস ক্লাবের সদস্য এমএ সুমন প্রমুখ।

পরে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা কোরআনের পাখিদের হাতে ঈদ বস্ত্র তুলে দেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..