ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) বাদ আছর বক্তাবলী লক্ষীনগর বধ্যভূমি সংলগ্ন কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মিলন মেহেদী, ফতুল্লা থানা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম মনির,ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী।

ফতুল্লা থানা বিএনপি সহ সম্পাদক মতিউর রহমান ফকিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি যুগ্ম সম্পাদক খন্দকার আক্তার হোসেন,সহ সভাপতি নূরে আলম,মাকলাকুল মান্নান পায়েল, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল ইসলাম রতন,ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন,বিএনপি নেতা সাইফুল ইসলাম বিপ্লব,বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আবুল খায়ের,বিএনপি নেতা আশিক মাহমুদ, জাহাঙ্গীর হোসেন,রাসেল প্রধান,কামাল বেপারী,যুবদল নেতা মোজাম্মেল প্রধান, আব্দুল করিম,জাকির সরদার,নুর মোহাম্মদ নুরু,আব্দুল কাদির,মোঃ রাসেল,যুবদল নেতা মোঃ মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা,জালিম আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতনে নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..