ফতুল্লায় খুন ও ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় খুন ও ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় খুন ও ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
ফতুল্লায় খুন ও ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

খুনসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৮ জানুয়ারি) ফতুল্লা শান্তিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ নোমান (২৭)। সে ফতুল্লা শান্তিধারা এলাকার মোঃ আব্দুর রব বেপারীর ছেলে।

র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩ আগস্ট ২০১৫ সালে রাত্রে ব্যবসায়ী নুরুল ইসলাম (৪০)উৎসব পরিবহনের একটি বাস যোগে ঢাকা হতে নারায়ণগঞ্জ ফেরার পথে, পথিমধ্যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার মাহমুদপুর এলাকায় পৌছালে একটি সঙ্গবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে উক্ত বাসটি থামিয়ে, ভুক্তভোগী নুরল ইসলামের নিকট হতে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে তাকে গুলি করে হত্যা করা হয়। পরে ৫ ই আগস্ট ফতুল্লা মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা দাযয়ের করা হয়। ফতুল্লা মডেল থানার মামলা নং- ১৫ তারিখ ০৫-০৮-২০১৫ ইং ধারা ৩৯৬ পেনাল কোড ১৮৬০; তৎসহ ৩, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন। বর্তমানে আসামীকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..