ফতুল্লায় গাঁজা-রামদাসহ দুইজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় গাঁজা-রামদাসহ দুইজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় গাঁজা-রামদাসহ দুইজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
ফতুল্লায় গাঁজা-রামদাসহ দুইজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী

ফতুল্লায় দুই মাদক ব্যবসায়ীকে গাঁজা ও রামদা সহ পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় কোতালেরবাগ এসকে মডেল স্কুলের পেছন থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কোতালেরবাগ এসকে মডেল স্কুল এলাকার আকাশ (২৫) ও হৃদয় (২০)।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত এসকে মডেল স্কুলের পেছনে তারা মাদক বিক্রি করে আসছে। পরে এলাকাবাসী এসকে মডেল স্কুলের পেছন থেকে আকাশ ও হৃদয়কে আটক করে। তাদের কাছ থেকে বাজারের ব্যাগ ভর্তি আনুমানিক ১৫০/২০০ পুড়িয়া গাঁজা ও চারটি রামদা উদ্ধার করে এলাকাবাসী। পরে ট্রিপল নাইনে ফোন দিলে ফতুল্লা থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারকৃত আকাশের ‍বিরুদ্ধে হত্যাসহ একাধিক মাদক মামলা রয়েছে।

ফতুল্লায় গাঁজা-রামদাসহ দুইজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী

ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম জানান, কোতালেরবাগ এলাকা থেকে আকাশ ও হৃদয় নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। মামলা রেকর্ড হওয়ার পর্যায়ে আছে, মামলা রেকর্ড হলে বিস্তারিত জানিয়ে দেবো। এখনো পরিমাণ বসায়নি, পরিমাণ বসালে জানিয়ে দেবো। আকাশ ও হৃদয়ের কাছে থেকে ৪টি রামদা উদ্ধারের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..