ফতুল্লায় চার ডাকাত সদস্য গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় চার ডাকাত সদস্য গ্রেফতার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লায় চার ডাকাত সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
ফতুল্লায় চার ডাকাত সদস্য গ্রেফতার

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরী ধারালো অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে তাদেরকে ফতুল্লা মডেল থানা সীমান্তের দাপা সাহারা সিটির বালুর মাঠ থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে দেশীয় তৈরী একটি রামদা, একটি কিরিচ ও দুটি ছোরা উদ্ধার করে। তবে পুলিশে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাত দলের অজ্ঞাতনামা আরো ১৫-১৬ জন সদস্য।

গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার কোতালেরবাগ এলাকার ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া জমিল বেপারির পুত্র লিটন (২৮), একই এলাকার শাহিনের বাড়ীর ভাড়াটিয়া নাজিম উদ্দিনের পুত্র পলাশ (২৫), তালুকদারের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল গনির পুত্র জাহিদুল (২৫) ও সানাউল্লাহর বাড়ীর ভাড়াটিয়া মনির (২৫)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে – সস্ত্রে সজ্জিত হয়ে দাপা সাহারা সিটি বালুর মাঠে অবস্থান করে ডাকাতি করার পরিকল্পনা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাহ হোসেন, উপ-পরিদর্শক সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক গিয়াসউদ্দিন নিজ নিজ সঙ্গীয় ফোর্স নিয়ে সাহারা সিটি মাঠে গিয়ে ডাকাত দলকে গ্রেফতারের চেষ্টা করে। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ লিটন, পলাশ, জাহিদুল ও মনির নামের ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হলেও অজ্ঞাতনামা আরো ১৫-১৬ জন ডাকার পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় গ্রেফতারকৃতেদর নিকট থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরী একটি রামদা, একটি কিরিচ ও দুটি ছোরা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ডাকাতির চেস্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..