ফতুল্লায় ছাত্র হত্যা মামলার আসামী আ’লীগ নেতা সুলতান গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ছাত্র হত্যা মামলার আসামী আ’লীগ নেতা সুলতান গ্রেফতার
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় ছাত্র হত্যা মামলার আসামী আ’লীগ নেতা সুলতান গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫
ফতুল্লায় ছাত্র হত্যা মামলার আসামী আ’লীগ নেতা সুলতান গ্রেফতার

ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির ৪নং সহ-সভাপতি ও ছাত্র হত্যা মামলার আসামী মোঃ সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপালনগর নদীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ফতুল্লা মডেল থানা পুলিশ।

বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকার মৃত ওয়াজউদ্দিনের ছেলে মোঃ সুলতান দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক কর্মকা-ের সঙ্গে যুক্ত ছিলেন। সে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামী।

সূত্র আরও জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার পতনের সময় থেকে তিনি কিছুটা আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি বিএনপির একটি অংশের সাথে যোগাযোগ রক্ষা করে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছিলেন বলেও জানা গেছে।

তবে পুলিশ জানিয়েছে, সুলতানের বিরুদ্ধে মামলা চলমান থাকায় তার গ্রেফতার আইনগতভাবেই যথাযথ ছিল।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সুলতানকে গ্রেফতারের পর পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী সুলতানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..