ফতুল্লায় ছুরিকাঘাতে কিশোর খুন, ঘাতক গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ছুরিকাঘাতে কিশোর খুন, ঘাতক গ্রেপ্তার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় ছুরিকাঘাতে কিশোর খুন, ঘাতক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
ফতুল্লায় ছুরিকাঘাতে কিশোর খুন, ঘাতক গ্রেপ্তার

ফতুল্লায় একটি ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় মোঃ আরমান (১৮) নামের অপর এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে সদর উপজেলার ফতুল্লার লামাপাড়াস্থ দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ পটুয়াখালী জেলার সদর থানার আউলিয়াপুরের জাহাঙ্গীরের ছেলে। তারা স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার বাল্লক চিশতির বাড়িতে ভাড়ায় বসবাস করতো। গ্রেপ্তারকৃত মোঃ আরমান ফতুল্লার পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ফতুল্লার লামাপাড়াস্থ দরগাহ মসজিদের সামনে আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান রয়েছে। মঙ্গলবার ইফতারের পর রাত পৌনে আটটার দিকে শাহিন কোন এক কাজে দোকান থেকে বাইরে যায়। কিছুক্ষন পর এসে দেখে তার দোকানে থাকা বাল্ব জালানোর ব্যাটারি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সে যখন বাইরে গিয়েছিলো তখন জিহাদ সহ তার সঙ্গে আরো দুই কিশোর দোকানের সামনে দাঁড়িয়ে ছিলো। এ কথা জানতে পেরে আরমান ঘটনাস্থলে এসে বিস্তারিত শুনে নিহত জিহাদ ও তার দুই সহোযোগিকে জিজ্ঞেস করে তারা চুরি করেছে কিনা। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে আরমান ক্ষ্দ্ধু হয়ে বাসায় গিয়ে সুইচ গিয়ার এনে জিহাদকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা আরমানকে আটক করে এবং জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারতবস্থায় রাত ১১ টার দিকে জিহাদ মারা যায়। বিষয়টি আইনীপ্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..