ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় অসহনীয় জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ ভুক্তভোগী অভিভাবক এবং ব্যবসায়ী মহল। সোমবার (২৯ জানুয়ারি) সকালে ফতুল্লা রেলস্টেশন সড়কের জলাবদ্ধ দূষিত পানির মধ্যে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

ফতুল্লা ইউপির ১নং ওয়ার্ডের সদস্য রেলস্টেশন হাসমত আলীর বাড়ীর সামনের রাস্তায় সারা বছর ধরেই বর্ষাকাল থাকে ও পিলকুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনের সড়কের দীর্ঘদিনের অসহনীয় জলাবদ্ধতা নিরসনের জোড় দাবী জানান ভুক্তভোগী শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন ডিএনডি প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে আমাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দেয়া হউক। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় এখানে কৃত্রিম জলাবদ্ধতা দেখা দেয়। অথচ এ সমস্যা সমাধানে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার কিংবা সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বারকে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।

দূষিত নোংরা পানি দিয়েই সারা বছরই স্কুল কলেজ শিক্ষার্থীসহ কমলমতি শিশুদের চলাচল করতে হচ্ছে। আওয়ামীলীগের প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সংসদীয় আসনের এই জলবদ্ধতা থাকার কারণে চরম ক্ষোভ প্রকাশ করেন জনসাধারণ।

জলাবদ্ধতা নিরসনে এমপি শামীম ওসমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..