ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

ফতুল্লায় চলন্ত ট্রেনে কাটা পড়ে নুরুল আমীন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে পাগলা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল আমীন বন্দরের দত্তবাড় ডাকঘর এলাকার আব্দুল বাতেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের নিচে পড়ে নুরুল আমীনের দেহ দ্বিখন্ডিত হয়ে যায়। এসময় তার কোমড় নিচ থেকে দুই পা আলাদা হয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে নিহতের পরিবার এসে তার পরিচয় শনাক্ত করেন। স্বজনরা জানায় সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময় বাড়ি থেকে বেরিয়ে এদিক সেদিক চলে যেতেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..