ফতুল্লায় ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা, চরম ভোগান্তি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা, চরম ভোগান্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লায় ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা, চরম ভোগান্তি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
ফতুল্লায় ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা, চরম ভোগান্তি

ফতুল্লায় বিভিন্ন এলাকার রাস্তায় জলাবদ্ধতায় স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ পানি ভেঙে চলাচল করছে। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে৷ তবে রাস্তায় জলাবদ্ধতার কারণে জনপ্রতিনিধিদের ব্যর্থতাকে দায়ী করছে ভুক্তভোগী এলাকাবাসী।

এদিকে শুক্রবার ফতুল্লা, এনায়েতনগর এবং কাশিপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় ঘুরে রাস্তায় জলাবদ্ধতা দেখা যায়। রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টিতে এলাকাবাসী চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর মধ্যপাড়ায় রাস্তা পানির নিচে তলিয়ে আছে। যার কারণে ময়লার পানি ভেঙে চলাচল করতে বাধ্য হচ্ছে। ময়লা পানি ভেঙে চলাচল করায় অনেক নারী পুরুষের পানিবাহী রোগে আক্রান্ত হচ্ছে। তার পরও পানি ভেঙে চলাচল করতে বাধ্য হচ্ছে। আর ফতুল্লার রেলস্টেশন হতে পিলকুনি পর্যন্ত রাস্তায় হাটু পানি জমে রয়েছে। এই পানি ভেঙে মানুষ চলাচল করতে বাধ্য হচ্ছে। দীর্ঘদিন ধরে এ রোডের চলাচল করতে গিয়ে প্রায় সময় দূর্ঘটনার শিকার হতে হয়েছে। আর কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর টাওয়ার পাড় এলাকার রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই সড়কে চলাচল করতে গিয়ে মিশুক ও অটো রিকশা উল্টে গিয়ে দূর্ঘটনা ঘটছে।

মুসলিমনগর নয়াবাজার এলাকার আহমেদ হোসেন বলেন, মুসলিমনগর মধ্যপাড়ার রাস্তাটি সারা বছর পানিতে ভাসছে। ড্রেনের কারণে সব সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। আর একটু বৃষ্টি হলে হাটু পানি জমে নদীতে রূপ নেয়। আমরা সব সময় পানি ভেঙে চলাচল করলেও জনপ্রতিনিধি রহস্যজনক ভূমিকা পালন করে চলছে।

কাশিপুরের টাওয়ার পাড় এলাকার সুলতান বলেন, আমরা সারা বছর পানির নিচে থাকলেও জনপ্রতিনিধিরা কোন খবর নেয় না। কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান উন্নয়নের রূপকার হলেও উত্তর নরসিংপুর টাওয়ার পাড় এলাকার রাস্তাটি কেন এ অবস্থায় পড়ে আছে বুঝতে পারছি না।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..