ফতুল্লায় তর্কের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় তর্কের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় তর্কের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
ফতুল্লায় তর্কের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় তর্কের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত সানোয়ারা বেগমের (৩২) স্বামী সিঙ্গাপুর প্রবাসি শফিকুল ইসলামকে (৩৫) কে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করেছে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি।

বুধবার (১৩ নভেম্বর).বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধিন কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানোয়ারা বেগম (৩২) ওই এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর প্রবাসী শফিকুল ইসলাম গত পনের দিন পূর্বে ছুটি নিয়ে দেশে আসেন। শফিকুল ও সানোয়ারা দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। বুধবার বিকেল পাঁচটার সময় ছোট মেয়ে মায়ের বারণ সত্ত্বেও ছাদে খেলতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে চড় দেন মা সানোয়ারা। এ নিয়ে স্বামীর সাথে তার তর্ক বাঁধে। তর্কের এক পর্যায়ে স্বামী শফিকুল উত্তেজত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে সানোয়ারার শরীরের কয়েকটি স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান সানোয়ারা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শফিকুল ইসলামকে লাশের সামনে বসে থাকা অবস্থায় রক্তমাখা ছুরি সহ আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..