ফতুল্লায় তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
ফতুল্লায় তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা

ফতুল্লায় বায়ুদূষণরোধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

প্রতিষ্ঠান গুলো মধ্যে, ফতুল্লা তালতলা এলাকার ধার্যপূর্বক আদায় সালাল স্টীল কনকাস্ট রি-রোলিং মিলস লি: প্রতিষ্ঠানে ২ লাখ টাকা, ফতুল্লা পাগলার রসূলপুর এলাকায় চাকদা স্টীল এন্ড রি-রোলিং মিলস লি: প্রতিষ্ঠানে ২ লাখ টাকা ও ফতুল্লা পাগলার নন্দলালপুর এলাকায় সুমা স্টীল এন্ড রি-রোলিং মিলস লি: প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক)ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ফতুল্লা, নারায়ণগঞ্জ এ অবস্থিত বায়ুদূষনকারী ৩টি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..