ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুন, নিহত ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুন, নিহত ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুন, নিহত ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুন, নিহত ১

বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলের ড্রামবাহী ট্রলারে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। বুধবার (২৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিকালে জানান, জ্বালানি তেলের ড্রামবাহী ট্রলারে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

এর আগে দুপুর দেড়টার দিকে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলের ড্রামবাহী একটি ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে তেলের ড্রামগুলো বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের মসজিদ, বাসাবাড়ি সংলগ্ন থানা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান জানান, ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিলেন। ট্রলারের ভেতরে চারজন ছিল। তারা ভেতরে রান্না করছিলেন। সেখান থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি আরও জানা, ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব ড্রাম বিস্ফোরণ হয়। এ সময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহম্মদ ফখর উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আমরা ডাম্পিংয়ের কাজ করছি।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..