ফতুল্লায় দুই যুবক আটক, মাদক ও অস্ত্র উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় দুই যুবক আটক, মাদক ও অস্ত্র উদ্ধার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় দুই যুবক আটক, মাদক ও অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
ফতুল্লায় দুই যুবক আটক, মাদক ও অস্ত্র উদ্ধার

ফতুল্লায় ‘ডি কোম্পানি’ নামে পরিচিত একটি কিশোরদের দলের দুই সদস্যকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১১। বুধবার (২৮ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‌্যাব-১১ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে প্রায় ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি ছুরি এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ফতুল্লার চরকাশিপুর এলাকার মৃত ইমরানের ছেলে বাপ্পী (২৯) এবং পশ্চিম মাসদাইর এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ ইমরান (৩০)।

সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ফতুল্লায় ‘ডি কোম্পানি’ নামে পরিচিত এই কিশোরদের দলটি সম্প্রতি এলাকায় ব্যাপক আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের কার্যকলাপে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা বিভিন্ন সময়ে অস্ত্রসহ প্রকাশ্য শোডাউনের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগণের কাছ থেকে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অপকর্ম করে আসছিল। র‌্যাব জানায়, এই দলটি অর্থের বিনিময়ে অন্যের হয়ে সহিংস কার্যক্রমও পরিচালনা করত। এছাড়াও, তারা নগরীর বিভিন্ন স্পটে মাদক সেবন ও বেচাকেনার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল।

এই কিশোরদের দলের অপরাধমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় র‌্যাব-১১ গতকাল সারারাত ধরে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে ‘ডি কোম্পানি’র অভিযুক্ত দুই সদস্য বাপ্পী ও মোঃ ইমরানকে আটক করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। আটকের সময় ওই বাসাটি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন এবং ৪৭৯ পিস ইয়াবা ট্যাবলেট। মাদকের পাশাপাশি অপরাধমূলক কর্মকা-ে ব্যবহৃত দুটি ছুরি ও দুটি চাপাতিও উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর অধিনায়ক আরও জানান, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও বিপদগামী কিশোরদের দলের সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত অভিযুক্ত কিশোরদের দলের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..