ফতুল্লায় দূর্জয়-সিফাত বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় দূর্জয়-সিফাত বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লায় দূর্জয়-সিফাত বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
ফতুল্লায় দূর্জয়-সিফাত বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার

ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকার মূর্তিমান আতংক পেশাদার ছিনতাইকারী দূর্জয়-সিফাত বাহিনীর প্রধান দূর্জয়কে তার ৫ সহযোগী সহ গ্রেফতার করেছে র‍্যাব-১১’র সদস্যরা। এ সময় তাদের নিকট হতে একটি সুইচ গিয়ার ও ৫টি ছুরি উদ্ধার করা হয়। বুধবার রাত ১১টার দিকে তাদেরকে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর কবরস্থান সংলগ্ন পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের সহ গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করে।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দাপা কবরস্থান পুকুরপাড় সংলগ্ন মহিউদ্দিন সুমনের পুত্র সাইফুল হাদী দূর্জয় (২২), একই থানার দাপা পাইলট স্কুল সংলগ্ন মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ জয় হোসেন (২৩), একই থানার লালপুর ব্রাজিল বাড়ী সংলগ্ন কামাল হাওলাদারের পুত্র রিপন হোসেন (২৩), দাপা ইদ্রাকপুর পাইলট স্কুল এলাকার মোঃ সোলেয়মানের পুত্র সোহেল হোসেন (২৪), খাঁ বাড়ী পুকুর পাড় সংলগ্ন আনোয়ার হোসেনের পুত্র মোঃ আপন (২২) ও কবরস্থান রোড সংলগ্ন মৃত মহিউদ্দিনের পুত্র শান্ত আহম্মেদ (২৫)।

জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার চাঁদাবাজ ও ছিনতাইকারী। অবৈধ অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের মাঝে আতংক তৈরি করে প্রতিনিয়ত চাঁদাবাজি ও ছিনতাই করে বেড়ায়। সমাজবিরোধী নানা অপরাধমূলক কর্মকান্ড স্থানীয়বাসীকে অতিষ্ঠ করে তুলেছিলো। বুধবার রাত ১১ টার দিকে গ্রেফতারকৃতরা চাঁদাবাজী ও ছিনতাইয়ের উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্রে সজিত হয়ে শারজাহন রোলিং মিলস্ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১’র সদস্যরা ঘটনাস্থলে গেলে উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃতরা পুকুরপাড় সংলগ্ন বাহিনী প্রধান দূর্জয়ের বাড়ীতে অবস্থান করে। র‍্যাব-১১’র সদস্যরাও সেখানে অভিযান চালায়। এ সময় একটি সুইচ গিয়ার ও পাঁচটি ছোরা সহ দূর্জয়- সিফাত বাহিনীর প্রধান দূর্জয়, জয়, রিপন, সোহেল,আপন ও শান্তকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‍্যাব-১১’র সদস্যরা বাদী হয়ে মামলা দায়ের সহ থানায় সোপর্দ করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..