ফতুল্লায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
ফতুল্লায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সে রাজধানী ঢাকার হাজারীবাগ থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। ওই মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) র‌্যাব-১০’র সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এর তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর নয়ামাটি এলাকায় একটি অভিযান পরিচালনা করে মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ওরফে মিজান রাজধানী ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার মৃত তালেব শিকদারের ছেলে।

র‌্যাব জানায়, মিজান বেশ কয়েকবছর প্রবাসে ছিল। পরবর্তীতে সে দেশে এসে বিভিন্ন মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে ইউরোপের উন্নত দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলত। অতঃপর তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ ও প্রতারণার মাধ্যমে বাধ্য করে ধর্ষণ করত। এরই ধারাবাহিকতায় রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাসকারী কলেজ ছাত্রী ভিকটিম (১৯) কে ইউরোপের উন্নত দেশে নিয়ে যাওয়ার প্রলোভনসহ বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে মিজান। একপর্যায়ে বিদেশে নিয়ে যাওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে এবং গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে।

পরে ওই কলেজ ছাত্রী বুজতে পারে সে মিজানের প্রতারণার স্বীকার হয়েছে। এরপর সে হাজারীবাগ থানায় মিজানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে মিজান পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরবর্তীতে সে আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..