ফতুল্লায় নতুন আতংক সোর্স মামুন!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় নতুন আতংক সোর্স মামুন!
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় নতুন আতংক সোর্স মামুন!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
ফতুল্লায় নতুন আতংক সোর্স মামুন!

ফতুল্লা থানাধীন আশপাশ এলাকায় এক নতুন আতংকের নাম হয়ে দাড়িয়েছে মো.মামুন ওরফে সোর্স মামুন। নিজে একটি হোন্ডা চুরির মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে ঘুরলেও থানা কতিপয় অর্থলোভী পুলিশ সদস্যকে নিয়ে মহাব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ওয়ারেন্টের আসামীকে ধরাতে আর মাদক দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করতে। ফতুল্লা রেলষ্টেশন, শাহজাহান রোলিং মিলসসহ কয়েকটি স্থানে মামুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষগুলো।

ফতুল্লা রেলষ্টেশন ও শাহজাহান রোলিং মিলস এলাকার আশপাশের অনেক বাসিন্দা জানান, থানা পুলিশের সোর্স হিসেবে দীর্ঘদিন যাবত করছে এ মামুন। একটি হোন্ডা চুরি মামলায় ওর বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে। অথচ থানার ২/১জন এসআইয়ের সাথে দিব্ব্যি ঘুরে বেড়ালেও ওকে ওয়ারেন্টের বলে আটক করছেনা পুলিশ। আর এ সাহসকে পুজি করে মামুন এলাকার নিরীহ মানুষগুলো মাদক দিয়ে পুলিশে ধরিয়ে হুমকী দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। হাজিগঞ্জ ফাঁড়ির এক এসআইকে নিয়ে প্রতিদিনই এ সকল এলাকাতে মাদক উদ্ধারের অভিযানের নামে নিরীহ মানুষকে আটক করে টাকা হাতিয়ে নিচ্ছে এ সোর্স মামুন। সোর্স হিসেবে পুলিশের সাথে সখ্যতা থাকায় স্থানীয়রা মামুনকে কিছু বলতে সাহস পায়না।

তারা আরও বলেন, বিভিন্ন মাদক স্পট থেকে নিয়মিতভাবে মাসোহারা আদায় করায় উক্ত মাদক স্পটগুলোতে পুলিশকে নিয়ে যায়না। বিভিন্ন এলাকা থেকে আগত মাদক সেবনকারী এবং নিরীহ মানুষগুলো কোমড়ে মাদক দিয়ে পুলিশ দিয়ে নিয়মিতভাবে হয়রানী করছে এ মামুন। ফতুল্লা থানায় সোর্স মামুনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার ফলেও সে কাউকেই কোন তোয়াক্কা করছেনা।

ফতুল্লা রেলষ্টেশন, শাহজাহান রোলিং মিল এবং পাইলট স্কুলের আশপাশের সাধারন মানুষগুলোকে নাভিশ্বাস করে তুলেছে এ সোর্স মামুন। পুলিশের সাথে সখ্যতা এবং পুলিশকে প্রচুর পরিমানে অর্থ কামিয়ে দেয়ার লোভে ফেলে সাধারন মানুষগুলোকে পুলিশের উপস্থিতির পাশাপাশি পুলিশের অনুপস্থিতিতেও ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে এ সোর্স মামুন।

সোর্স মামুনের এরুপ কর্মকান্ড থেকে বাচঁতে ফতুল্লা রেলষ্টেশন,সাজাহান রোলিং মিলস ও পাইলট স্কুলের আশপাশের সাধারণ মানুষ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের আশু হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..