ফতুল্লায় নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
ফতুল্লায় নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ লাখ টাকা চাঁদার দাবীতে ক্যামিকেলের গোডাউনে তালা মারার অভিযোগে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (৬ মার্চ) দুপুরে তাদেরকে পঞ্চবটী মুসলিমনগর প্রেম রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার সকালে মুসলিমনগর প্রেম রোডস্থ ডিএস করপোরেশন টানবাজার শাখার গোডাউনে ৫ লাখ টাকা চাদাঁর দাবীতে সন্ত্রাসীরা তালা মেরে দেয়।

গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা পঞ্চবটি মুসলিমনগর প্রেম রোড এলাকার গাফ্ফার (৩৫) ও জামাল মোল্লা (৫০)।

এ ঘটনায় টানাবাজার ডিএস কর্পোরশনের মালিক শারজাহান বাদী হয়ে গাফ্ফার (৩৫), জামাল মোল্লা (৫০), আকাশ (৩০), শফিক (২০), মিলন (২১), তানভীর (২২), হৃদয় (২০), আপন (২০) সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। অভিযুক্তদের মধ্যে গাফ্ফার ও জামাল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বাদী শারজাহান জানায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে আকাশের নেতৃত্বে অভিযুক্ত সন্ত্রাসীরা প্রেমতলা রোডস্থ তার ক্যামিকেলের গোডাউনে এসে প্রভাবশালী এক নেতার নাম ভাঙ্গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় গোডাউনের নিরাপত্তারক্ষার দ্ধায়িত্বে থাকা আলকাছকে গোডাউন থেকে বের করে দিয়ে বাইরে দিক দিয়ে তালা মেরে দেয়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসে বিষয়টির বিস্তারিত জেনে ফতুল্লা থানা পুলিশের সাহায্য গ্রহণ করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, চাঁদার দাবীতে ক্যামিকেলের গোডাউনে তালা মেরে দেওয়ার ঘটনায় দুই চাঁদাবাজ কে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অপর চাঁদাবাজদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..