ফতুল্লায় নৌকায় জাল ভোট দিতে গিয়ে ২ জনের ২ বছরের জেল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় নৌকায় জাল ভোট দিতে গিয়ে ২ জনের ২ বছরের জেল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় নৌকায় জাল ভোট দিতে গিয়ে ২ জনের ২ বছরের জেল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
ফতুল্লায় নৌকায় জাল ভোট দিতে গিয়ে ২ জনের ২ বছরের জেল

নারায়ণগঞ্জ-৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নৌকায় জাল ভোট দিতে গিয়ে আটক দুই কর্মীকে ২ বছরের জেল দিয়েছেন আদালত।

রবিবার (৭ জানুয়ারি) বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন দুই যুবক৷ পরে তাদের কারাদণ্ড প্রদান করেন আসনটিতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথী।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকার মোঃ ইস্রাফিল এবং পূর্ব দেলপাড়া এলাকার জামাল হোসেন। তারা স্থানীয়ভাবে শামীম ওসমানের কর্মী বলে পরিচিত।

নির্বাচনী মামলায় ওই দুই ব্যক্তিকে একইসঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এছাড়া নির্বাচনী মাঠে ভোটারদের প্রভাবিত করতে প্রকাশ্যে টাকা বিলি করায় নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার দুই কর্মীকেও ২ বছরের সাজা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-২ আসনে জাপার প্রার্থী আলমগীর সিকদার লোটনের এক সমর্থককে কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনায় একই দণ্ড প্রদান করেন পৃথক দুই বিচারিক আদালত।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..