ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

ফতুল্লায় পৃথক দুটি অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ছোরা, সুইচ গিয়ার ও মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

জানাগেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার চাষাড়া রেললাইনের পাশে ফরিদা ক্লিনিকের পেছনে নাসিরের বাড়ির একটি ঘরে সাগর নামে এক যুবককে অজ্ঞাতনামা কয়েকজন আটক করে রেখেছে।

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করেন। এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি, তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভসহ ১০ থেকে ১২ জন ওই বাড়িতে এসে ঘর ভাঙচুর করে এবং সেখানে থাকা লোকজনকে মারধর করে বের করে দেয়।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে, শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজ্জাকের ঘর থেকে দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার, চারটি ছোরা, একটি দা এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় রাজ্জাকের বিরুদ্ধে একটি অস্ত্র ও তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, রাজ্জাকের বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..