ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় হামিদ ফ্যাশন নামের পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক ওই বিক্ষোভ করেন।

এতে সড়কে উভয় দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

সংবাদ পেয়ে সকাল পৌনে ১১ টার দিকে সেনাবাহিনী , পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভরত শ্রমিকদের সাথে কথা বলে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

পোশাক কারখানার শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত দুই মাস যাবৎ বেতন দিচ্ছেনা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও সকাল সাড়ে সাতটার দিকে যখন শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেন তখন তাদের জানানো হয় আজ বেতন দিবেনা মালিক কতৃপক্ষ। এতে করে শ্রমিকরা সকাল ৮ টার দিকে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে বিক্ষোভ করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ জানান, ‘শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সকাল পৌনে ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরো জানান, সংবাদ পেয়ে সেনাবাহিনী,পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মালিকপক্ষের সাথে তারা আলোচনায় বসেন। শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ সহ ১১ দফা দাবী পেশ করেন। তাদের দাবীর পরিপ্রেক্ষিতে চলতি মাসের ২৬ তারিখে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে। এবং অপর দাবী নিয়ে ২৮ তারিখ কারখানার মালিকের সাথে বসা হবে। যদি সেদিন না নসা হয় তাহলে ২৯ তারিখ বসে শ্রমিকদের বাকী দাবী নিয়ে আলোচনায় আসা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..