তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত ফতুল্লা থানা বিএনপির বিশাল জনসভায় অংশ নিতে পঞ্চবটী গুলশান হলের সামনে থেকে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. কাউসার উল আলম।
গতকাল দুপুরে আয়োজিত এই মিছিলটি শুরু থেকেই স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক কর্মীদের দৃষ্টি কেড়ে নেয়। মিছিলটি শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে রাজপথজুড়ে ছড়িয়ে পড়ে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসায় মুখর ছিল গোটা পরিবেশ।
সমাবেশস্থলে পৌঁছানোর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. কাউসার উল আলম সাংবাদিকদের বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই দাবিগুলো বাস্তবায়ন হলে একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী যখন ফতুল্লা ডিআইটি মাঠে জনসভার আহ্বান জানান, তখন আমি তার কর্মী হিসেবে সেই জনসভাকে সফল করতে নেতাকর্মীদের নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আজকের এই জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে—ফতুল্লার মাটি রিয়াদ চৌধুরীর ঘাঁটি।”
কাউসার উল আলম তার বক্তব্যে আরও জানান, “আমরা অতীতেও তার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছি, এখনও করছি এবং আগামীতেও ঐক্যবদ্ধভাবে তার নেতৃত্বে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।”
এসময় মিছিলে মিলন, আজাদসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...