ফতুল্লায় বিটিএসের টানে ঘর ছাড়লো কিশোরী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বিটিএসের টানে ঘর ছাড়লো কিশোরী
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লায় বিটিএসের টানে ঘর ছাড়লো কিশোরী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
ফতুল্লায় বিটিএসের টানে ঘর ছাড়লো কিশোরী

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের সঙ্গে যোগ দিতে ঘর ছেড়েছে এক কিশোরী এমন অভিযোগ করছেন সেই কিশোরীর বাবা। এ ঘটনায় কিশোরীর বাবা শুক্রবার দুপুরে ফতুল্লা থানায় একটি সাধারন ডায়েরী করেন। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে পালিয়ে যায় বিটিএস ভক্ত ওই কিশোরী।

কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে গতবছর স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। বাসায় একা থাকায় সবসময় মোবাইলে গেমস খেলতো এবং ইউটিউবে গান ও সিনেমা দেখতো। সবসময় মোবাইল নিয়ে এসবে ব্যস্ত থাকায় সে খাওয়া দাওয়া কমিয়ে দেয়। এজন্য প্রায় সময় তাকে রাগ চাপ দিতাম। সে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের কিছু ছবি রেখে যায়। বাসায় ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে। এমন অবস্থায় সে যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে।

কিশোরীর বাবা বলেন, আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। থানায় ডিজি করেছি। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করলে হয়তো মেয়েকে ফিরে পারব। বিটিএস গ্রুপের নামে কোনো অসামাজিক গ্রুপে জড়িয়ে গেল কিনা সেই চিন্তায় আছি।

ফতুল্লা মডেল থানার এসআই খালেদ উদ্দিন বলেন, থানায় জিডি করেছে শুনেছি। বাহিরে ডিউটি করছি তাই এখনো জিডির কপি হাতে পাইনি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..