ফতুল্লায় বেপরোয়া ফর্মা সোহেল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বেপরোয়া ফর্মা সোহেল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় বেপরোয়া ফর্মা সোহেল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
ফতুল্লায় বেপরোয়া ফর্মা সোহেল

ফতুল্লায় পুলিশের সোর্স পরিচয়ে বেপরোয়া ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল। যার অত্যাচারে অতিষ্ঠ ফতুল্লাবাসী। ফর্মা সোহেলের বিরুদ্ধে মারামারি, পুলিশের উপর হামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

সোহেল ফতুল্লার ভুইগড় কড়ইতলা এলাকার আলমগীর মাহমুদ ওরফে নেতা আলমগীরের ছেলে।

পুলিশ ও ডিবির সোর্স পরিচয় দানকারী ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল প্রথমে এলাকায় বিভিন্ন মানুষকে হয়রানি করত। গত ২০২২ সালের ৬ জুলাই ফতুল্লায় ভুইগড় মানিক চাঁন হাটে গরু নামানোর সময় বেপারীদের মারধর করে। এ সময় বেপারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চায়। ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানা পুলিশ পৌঁছালে সেখানে ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল সহ আরও লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে ফতুল্লা পুলিশের এসআই মিজানুর রহমানসহ ৬ পুলিশ আহত হন। এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে এসআই মিজানুর রহমানকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল সহ ৩ জনকে গ্রেপ্তার করেন।

নানা অভিযোগে অভিযুক্ত ভুইগড় কড়ইতলা এলাকার ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল পুলিশ ও ডিবির সোর্স পরিচয় বহন করে নানা অপকর্ম করে দাবড়িয়ে বেড়াচ্ছে সর্বত্র। সোর্স পরিচয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ফর্মা সোহেল। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশকে সহায়তা করার কথা থাকলেও ফর্মা সোহেল অপরাধীদের হয়ে কাজ করে বলে জানায় একাধিক সূত্র।

একাধিক সূত্র মতে, নিকট অতীতে মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিং ও ছিনতাইকাজে জড়িত ছিল। তবে এখন পুলিশের সঙ্গে সখ্যতার সুযোগে অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ভুইগড় কড়ইতলা এলাকায় রয়েছে তার নিজস্ব মাদক স্পট। সূত্রটির দাবী ছিনতাই ও মাদক ব্যবসাসহ এমন কোনো অপরাধ নেই, যা সে নিয়ন্ত্রণ করছে না।

ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল পুলিশের সোর্স এই পরিচয় ব্যবহার করে দেলপাড়া, ভুইগড়, কাজীবাড়ি, মাহমুদপুর, রঘুনাথপুর, মিতালী মার্কেট, পশ্চিম দেলপাড়া ও পূর্ব দেলপাড়া সহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত বখরা আদায় করেন বলে জানা যায়।

ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল পুলিশের নাম ভাঙ্গিয়ে এই অপকর্মগুলো করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। ফর্মা সোহেল মাদক ব্যবসায়ীদের ধরার পর বেচাকেনা, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বখরা আদায় সহ কোন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনার আগেই তাকে বখরা দেওয়া মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেয় বলে জানা গেছে। এছাড়া ফতুল্লার কুতুবপুরের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে ফাঁসিয়ে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করছে ফর্মা সোহেল।

ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেলের এহেন কর্মকা-ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাকে আইনের আওতায় এনে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ফতুল্লাবাসী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..