ফতুল্লায় ব্যবসায়ীর অফিস জোরপূর্বক দখল করে লুটপাট-হামলা, আহত ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ব্যবসায়ীর অফিস জোরপূর্বক দখল করে লুটপাট-হামলা, আহত ১
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় ব্যবসায়ীর অফিস জোরপূর্বক দখল করে লুটপাট-হামলা, আহত ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
ফতুল্লায় ব্যবসায়ীর অফিস জোরপূর্বক দখল করে লুটপাট-হামলা, আহত ১

ফতুল্লার জামতলায় কাজী আরমান নামের এক ব্যবসায়ীর ডেভেলপার অফিস জোরপূর্বক দখল করে লুটপাট ও হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮টায় কাজী আরমান নামের ওই ব্যবসায়ীর ডেভেলপার অফিস জোরপূর্বক দখল করে লুটপাট ও তার উপর হামলা চালায় মঈনুল ইসলাম ও তার সহযোগীরা। এ ঘটনায় কাজী আরমান নামের ওই ব্যবসায়ী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বরাত দিয়ে মোঃ কাজী আরমান নামের ওই ব্যবসায়ী জানান, আমি দীর্ঘদিন বাইরে থাকায় অফিসে আসতে পারেনি। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে বিবাদী মঈনুল ইসলাম (৪০) ও তার সহযোগীরা জোরপূর্বক আমার ডেপলেপার অফিসের কিছু অংশ ভেঙে গাড়ির গ্যারেজ তৈরীর চেষ্টা করেন। এসময় তারা আমার অফিসের বিভিন্ন মালামাল ও সরঞ্জামাদি লুটপাট করেন। বিষয়টি জানার পর স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ করতে নিষেধ করলে মঈনুল ইসলাম ও তার সহযোগীরা আমাকে মারধর করে গুরুত্বর জখম করে। এসময় মারধর করতে করতে মঈনুল ইসলাম আমাকে হুমকি দেয় যে, তুই যদি এই অফিসে আর আসিস তাহলে তোকে জানে মেরে ফেলবো, নয়তোবা যেকোন মিথ্যা ফাঁসিয়ে দিবো। তার এ ধরনের হুমকিতে আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ হামিদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..