ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ

ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির তিন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ হাসান শাহীন এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) সাইফুল ইসলাম বিপ্লব, এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন ও বিএনপি নেতা খায়রুল আলম।

অভিযোগে মাসুদ হাসান শাহীন জানান, ৫ আগস্টের পর আমি ও স্থানীয় বিএনপি নেতারা ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অবস্থিত এসরোটেক্স গ্রুপ গার্মেন্টসের ওয়েস্টিজ মালামাল ক্রয় করে ব্যবসা করে আসছি। লাভের টাকা বিএনপি নেতাদের মাঝে বন্টন সহ এলাকার মসজিদ মাদ্রাসা, ওয়াজ মাহফিল, অসহায় গরীব, বৃদ্ধদের মাঝে বিভিন্ন সময়ে দান সহযোগিতা করে আসছি। কিন্তু থানা বিএনপির বহিষ্কৃত সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে সরাজুদ্দিন, খায়রুল আমার কাছে চাঁদাদাবি করে আসছিল।

তিনি আরো জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিপ্লবের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে আমার কাছে এসে পাঁচলাখ টাকা চাঁদা দাবি করে। আমি ও আমার সঙ্গীয় লোকজন চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা আমাদের ব্যবসা বন্ধে হুমকি প্রদান করে এবং গার্মেন্টন্সের সামনে যেতে নিষেধ করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল ইসলাম বিপ্লব বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি এলাকায় থাকি না। গেলেও ৪-৫ ঘণ্টা থেকে নেতাকর্মীদের সাথে কথা বলে চলে আসি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..