ফতুল্লায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ১
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফতুল্লায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
ফতুল্লায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ১

ফতুল্লায় একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে অজ্ঞাতরা। এসময় স্থানীয়রা ধাওয়া করলে সকলে পালিয়ে গেলেও শাহিন নামে হামলাকারী এক যুবককে আটক করে গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনীতে আহত ওই হামলাকারীকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে ফতুল্লার ১৬৯ নং কেন্দ্রে (উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা) এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়রা এক হামলাকারীরে গণপিটুনী দিয়েছে। তাকে উদ্ধার ও আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেন, মানুষ এখন যথেষ্ট সচেতন। তারাই হামলা প্রতিরোধ করেছে। আগামীকাল উৎসবমূখর পরিবেশে ভোট উৎসব হবে। যারাই নাশকতার পরিকল্পনা করবে তাদের জনগনই প্রতিরোধ করবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..