ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারের অভিযোগে রাজু (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আটক রাজু নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের প্রাক্তন গাড়িচালক হিসেবে পরিচিত।

রবিবার (২৬ জুলাই) রাতে ফতুল্লার শাহজাহান রোলিং মিল এলাকায় মাদকসহ তাকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কিছুদিন আগে সাবেক এমপি সেলিম ওসমান তাকে চাকরি থেকে অব্যাহতি দেন। চাকরি হারানোর পরও তিনি এলাকায় অবৈধ মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, রবিবার রাতে শাহজাহান রোলিং মিল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় রাজুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৯ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত এলাকাবাসী তাকে আটকে রেখে ফতুল্লা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া আলামত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..