ফতুল্লায় মামুন হত্যার বিচার সুনিশ্চিতের দাবিতে মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় মামুন হত্যার বিচার সুনিশ্চিতের দাবিতে মানববন্ধন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

ফতুল্লায় মামুন হত্যার বিচার সুনিশ্চিতের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ফতুল্লায় মামুন হত্যার বিচার সুনিশ্চিতের দাবিতে মানববন্ধন

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসেন হত্যা মামলার তদন্তকাজকে প্রভাবিত করতে আসামিদের অপতৎপরতা রোধসহ বিচার সুনিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল এবং ফতুল্লার সাধারণ জনগন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির অন্যান্য অংগসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। এসময় নিহত মামুনের স্ত্রী ও স্বজনেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নিহত মামুনের স্ত্রী ও স্বজনেরা জানান, আমরা আতংক ও হুমকীর মধ্যে আছি, বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। তারপরও আমরা মামুন হত্যার সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে তদন্ত কাজকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এ হত্যাকান্ডের মাস্টারমাইন্ড হিসেবে যুবলীগ ক্যাডার আক্তার ও সুমনের নানা অপতৎপরতা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমান, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল হাসান লিটন, এসকে শাহীন, ফতুল্লা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাদল প্রধান। এসময় বক্তারা বিচার সুনিশ্চিতের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..