ফতুল্লায় যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা, থানায় অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা, থানায় অভিযোগ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
ফতুল্লায় যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শান্তিধারা এলাকায় এক দল সন্ত্রাসীর হামলার শিকার হয়েছেন যুবদলের এক নেতা ও তার সহযোগীরা। ঘটনার পর আহত নেতার পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুর রহমান (২০), যিনি ছাত্রদলের ২নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তার ওপর ১০ মার্চ দুপুর ১২টার দিকে দলবদ্ধভাবে হামলা চালানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, সন্ত্রাসী আলতাফ হোসেন বাবু ওরফে লুঙ্গী বাবুর (৩৭) নেতৃত্বে আরও আটজন সন্ত্রাসী ও অজ্ঞাতনামা ৬০-৭০ জন দুর্বৃত্ত যুবলের ক্লাবে প্রবেশ করে হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, সন্ত্রাসীরা ধারালো চাপাতি, ছোরা, রড, লাঠিসোটা ও দেশীয় আগ্নে অস্ত্র নিয়ে ক্লাবে ঢুকে আব্দুর রহমানসহ রাকিব (২২), কাউসার (২৮), শরীফ (২৯), মিল্টন (২৮), এবং সঞ্চয় কিসমত উল হাকিম (৩০) এর ওপর হামলা চালায়। হামলাকারীরা বেধড়ক মারধরের পাশাপাশি ক্লাবের আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রায় ৩০-৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

আহত আব্দুর রহমান অভিযোগে উল্লেখ করেন, হামলার সময় আলতাফ হোসেন বাবু ধারালো চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে, যার ফলে গুরুতর রক্তাক্ত জখম হয়। এছাড়া লোহার রডের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়। তাকে রক্ষা করতে গেলে কাউসারকেও চাপাতির উল্টা পিঠ দিয়ে আঘাত করা হয়, যার ফলে তার থুতনির নিচে গভীর ক্ষত সৃষ্টি হয়। অন্যান্য আহতদেরও লোহার রড ও কাঠের ডাসা দিয়ে বেধড়ক মারধর করা হয়।

এছাড়া, অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, হামলাকারীরা ক্লাবে থাকা ১৫টি চেয়ার (মূল্য প্রায় ৯,০০০ টাকা) লুট করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে জানিয়ে দেয় যে, ভবিষ্যতে এলাকায় দেখা গেলে মেরে ফেলা হবে এবং এ সময় আলতাফ হোসেন বাবুর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে জানান ভুক্তভোগী।

অভিযোগকারী আশঙ্কা প্রকাশ করেছেন যে, হামলাকারীরা ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির চেষ্টা করতে পারে, কারণ ১নং অভিযুক্ত আলতাফ হোসেন বাবু শেীয় অস্ত্রসহ এলাকায় প্রকাশ্যে মহড়া দিচ্ছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী থানার ওসির কাছে লিখিত আবেদন করেছেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..