ফতুল্লায় রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

ফতুল্লায় রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
ফতুল্লায় রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় পথসভা শেষে শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা সরকারের পতনে ফতুল্লা ডিআইটি মাঠ থেকে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি ফতুল্লা ডিআইটি মাঠ থেকে বের হয়ে আলীগঞ্জ দিয়ে সদর উপজেলা ঘুরে ডিআইটি মাঠ এসে শেষ হয়।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই শান্ত থাকুন। কেউ কোনো সংঘাতে জড়াবেন না। সংখ্যালঘু যারা আছেন তাদের নিরাপদ রাখার দায়িত্ব আপনাদের।

মিছিলে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহলম পাটোয়ারী, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ মিঠু খান, সুমন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ মাসুম, সৈকত রাজ, আকতার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, দপ্তর সম্পাদক রতন সরকার, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক মোঃ মামুন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাম্মেল মিয়া রাজা, মুমিন, ৫নং ওয়ার্ড যুবদল নেতা সাদ্দাম, রাকিব, আল-আমিন ও সাগর প্রমুখ।

এর আগে সোমবার হাসিনা সরকারের পতনের খবরে নারায়ণগঞ্জসহ ফতুল্লার রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থীরাও রাস্তার নেমে আনন্দ উল্লাস করে।

এ সময় ছাত্র-জনতার মিছিলে প্রকম্পিত হয়ে পড়ে চারদিক। রাস্তার মোড়ে মোড়ে পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায় স্থানীয়দের। আনন্দ উৎসবে অংশ নেওয়া ছাত্র-জনতা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..